নিম্নে এয়ারটেলের সবগুলো প্যাকেজের বিস্তারিত দেয়া হলঃ-
গল্পঃ
যেকোনো নম্বরে ফ্ল্যাট কলরেটে ২৪ ঘন্টা কথা বলার স্বাধীনতা। সাথে আছে ১০ সেকেন্ড পালস।
গল্প প্যাকেজে মাইগ্রেট করতে টাইপ করুন ‘G’ এবং পাঠিয়ে দিন ‘৭৩৫৩’ নম্বরে, অথবা ডায়াল করুন *১২১*৮*২#
আড্ডাঃ
‘আড্ডা’ আপনাকে দিচ্ছে সর্বাধিক এফএনএফ করার সুবিধা এবং চমৎকার কলরেট এবং ১০ সেকেন্ড পালস

‘আড্ডা’ প্যাকেজটি ব্যবহার করতে হলে
- টাইপ করুন ‘A’ অথবা ‘NA’ এবং পাঠিয়ে দিন ‘৭৩৫৩’ নম্বরে অথবা ডায়াল করুন *১২১*৮*১# নম্বরে, পছন্দ করুন আপনার প্রিয় ৮টি এফএনএফ নম্বর (যে কোনো অপারেটর থেকে) এবং উপভোগ করুন বিরামহীন কথা বলার স্বাধীনতা।
- এফএনএফ নাম্বার যোগ করার জন্য গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৪১# অথবা এসএমএস করতে হবে “ADD <স্পেস> ০১৬XXXXXXXX” (কাঙ্ক্ষিত এফএনএফ নাম্বার ) লিখে ৭৩৫৩ নাম্বারে (ফ্রি)
- এফএনএফ নাম্বার বাদ দেয়ার জন্য গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৪২# অথবা এসএমএস করতে হবে ” DELETE <স্পেস> ০১৬XXXXXXXX” (এফএনএফ নাম্বার ) লিখে ৭৩৫৩ নাম্বারে (ফ্রি)
ফুর্তিঃ
আপনি আপনার বন্ধুদের সাথে টানা ১৫ ঘন্টা( রাত ১২টা থেকে বিকেল ৩টা) কথা বলতে পারবেন বাজারের সর্বনিম্ন রেট ও ১০ সেকেন্ড পালস-এ ।
বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্তও ১০ সেকেন্ড পালস সুবিধা থাকবে ।
‘F’ লিখে এসএমএস করে পাঠিয়ে দিন ৭৩৫৩ নম্বরে (ফ্রী) এবং উপভোগ করুন আপনার ফুর্তি প্যাকেজ।
সবাইঃ
পুরো একটি অপারেটরের সবগুলো নাম্বার হবে FnF । সাথে আছে ১০ সেকেন্ড পালস।
- FnF অপারেটর সিলেক্ট করতে :
-প্রথমে S লিখে SMS করতে হবে 7353 নাম্বারে
-এবার কাঙ্ক্ষিত অপারেটরের শর্টকোড লিখে ফ্রী SMS করতে হবে 7353 নাম্বারে।
-বিভিন্ন অপারেটরের শর্টকোড:
বাংলালিংক BL অথবা BA
সিটিসেল CT অথবা CI
গ্রামীনফোন GP অথবা GR
রবি RB অথবা RO
টেলিটক TT অথবা TE
- চাইলে নতুন কোড পাঠিয়ে FnF অপারেটর পরিবর্তন করা যাবে(ন্যূনতম ১ সপ্তাহ পর পর)
- শুধুমাত্র এই কাস্টমাররা যেকোনো একটি অপারেটরের সব নাম্বার কে FnF করতে পারবে
- সিলেক্ট করা অপারেটরের নাম দেখতে Viewop লিখে পাঠিয়ে দাও 7353 নাম্বারে
- পছন্দের অপারেটর FnF অপারেটর হিসেবে সিলেক্ট হলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে
- FnF অপারেটরের নাম্বারে কথা বলার ক্ষেত্রে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক প্রযোজ্য নয়
দলবলঃ
যুক্ত হন আপনার প্রিয় দলের সাথে এবং কথা বলুন সর্বনিম্নরেট ও ১০ সেকেন্ড পালস-এ।
দলবল প্যাকেজে মাইগ্রেট করতে টাইপ করুন ‘D’ এবং পাঠিয়ে দিন ‘৭৩৫৩’ নম্বরে, অথবা ডায়াল করুন *১২১*৮*৪#
কথাঃ
যেকোনো অপারেটরে ১ সেকেন্ড পালস-এ কথা বলার সুবিধা।
‘কথা’ প্যাকেজটি ব্যবহার করার জন্য টাইপ করুন ‘k’ আর পাঠিয়ে দিন ৭৩৫৩ নম্বরে অথবা ডায়াল করুন *১২১*৮*৩#
হৈচৈঃ
‘হৈচৈ’ প্যাকেজে থাকবে প্রতি সেকেন্ডের হিসাবঃ
- প্রথম সেকেন্ড থেকেই ১ সেকেন্ড পাল্স
- ২টি স্পেশাল FnF নাম্বার (১টি এয়ারটেল নাম্বার ও ১টি অন্য অপারেটরের নাম্বার
- এয়ারটেল FnF নাম্বারে কলরেট আধা পয়সা/সেকেন্ড ও অন্য অপারেটরের FnF নাম্বারে ১ পয়সা/সেকেন্ড কলরেট
- অন্যান্য কলের ক্ষেত্রে ১.৬৫ পয়সা/সেকেন্ড কলরেট
হৈচৈ প্যাকেজে মাইগ্রেট করতে টাইপ করুন H আর পাঠিয়ে দিন ৭৩৫৩ নাম্বারে
FnF নাম্বার অ্যাড করতে ADD <স্পেস>০১৬XXXXXXXX (FnF নাম্বার) টাইপ করে পাঠিয়ে দিন ৭৩৫৩ নাম্বারে (ফ্রি)
(98)










Visit Today : 7
Total Visit :465
Hits Today :8
Total Hits :935
Who's Online :1